ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় গাছ চাপায় স্কুল ছাত্রী নিহত

হাবিবুর রহমান মাসুদ, স্টাফ রিপোটার : কলাপাড়ায় টমটম থেকে গাছ ছিটকে রাস্তার পাশে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সুরাইয়া বেগম (৮) এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।


কলাপাড়া থানার এস আই শওকত জাহান খান জানান, আমতলী কাউনিয়া গ্রামের সাইদুল গাজীর স্ত্রী তানিয়া বেগম ৭ ফেব্রæয়ারি রসুলপুর গ্রামে বাবা রহিম ভদ্রের বাড়িতে সন্তান নিয়ে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে নানা বাড়ির উঠানে খেলা করতে ছিলো সুরাইয়া। বাড়ির উঠানের সামনের একটি গাছ কেটে চেরাই করার জন্য টমটমে তুলতে ছিলো শ্রমিকরা। হঠাৎ গাছের খন্ড টমটমে তুলতে গিয়ে ছিটকে রাস্তার পাশে দাড়ানো সুরাইয়ার ঘাড় ও মাথায় আঘাত লাগে।


এসময় প্রচন্ড রক্তক্ষরণ শুরু হলে তাৎক্ষণিক তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তী করা হলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে

তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানায়। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑